মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

”কথার কথা” মিউজিক ভিডিও নিয়ে আসছে কন্ঠশিল্পী ওমর সানী ও তাইরিন তিথী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৩২৭ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন (বিনোদন প্রতিবেদক): জনপ্রিয় গীতিকার ও সুরকার মাহফুজ ইমরানের কথা এবং সুরে মায়াবী সুরের অধিকারী নবীন কন্ঠশিল্পী ওমর সানী ও মিষ্টি সুরের অধিকারী তাইরিন তিথী’র কন্ঠে গাওয়া “কথার কথা” শিরোনামে গানটির প্রমো মিউজিক ভিডিও ইউটিউবে ভাইরাল। সুপার মেলোডি ধাচের এ গানটি রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় ইউটিউব চ্যানেল ‘আই মিডিয়া’তে প্রকাশ পায়। প্রকাশ হওয়ার পর থেকে প্রশংসা কুড়াতে থাকে ইউটিউব ছাড়াও বন্ধুমহল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
গানটির সম্পর্কে কন্ঠশিল্পী ওমর সানি বলেন, আসলে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। কারন আমার জীবনের প্রথম গান প্রতিভাবান ও জনপ্রিয় সুরকার মাহফুজ ইমরানের কথা ও সুরে গাইতে পেরেছি। জানিনা কতটুকু পেরেছি। তবে চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার জন্য।বাকি টুকু নির্ভর করছে সকলের দোআ আর ভালবাসার ওপর। আশা রাখি গানটি শ্রোতাদের ব্যাপক সাড়া ফেলবে।
এদিকে গানটির প্রসঙ্গে সহকন্ঠশিল্পী তাইরিন তিথী বলেন, গানটির ডেমো যখন হাতে পেয়েছিলাম, সেই সময়টাতে এতটাই ভাল লেগেছিলো যে একটানা অসংখ্যবার শুনেছিলাম। ডুবে গেছিলাম কথার কথা’র মাঝে। আসলে গানটি আমার চরম ভাল লাগার। আশা রাখি গানপ্রিয়দেরও মন কেড়ে নিবে আমাদের এ গানটি। সবার ভালবাসা ও দোআ কাম্য।
“কথার কথা” শিরোনামের গানটির মিউজিক করেছেন এ সময়ের ব্যস্ততম গানের কারিগর মহিদুল হাসান মন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন নবীন মুখ লিয়ন ও নবাগত বৃষ্টি। গানটির চমকপ্রদ মিউজিক ভিডিও নির্মাণ করেছেন, নবীন মিউজিক ডিরেক্টর এস ডি প্রিন্স। গানটির প্রথম দু’ লাইন হচ্ছে- “তুমি কথায় কথায় যে কথার কথা বলো, আমি বুঝতে পারি তবুও লাগে ভালো”
সূত্র থেকে জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) “কথার কথা” গানটির পরিপূর্ণ মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেল ‘আই মিডিয়া’তে প্রকাশ হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451