বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ ম্যাচ জিতে সিরিজ জয় ভারতের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

লক্ষ্য মাত্র ২১৬ রান। এই রান তাড়া করে জিততে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। স্বাগতিকরা ম্যাচে সহজেই আট উইকেটে জিতেছে। তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা ২-১ ব্যবধানে জিতেছে।

টসে হেরে সফরকারী শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২১৫ রান করে। অবশ্য তাদের শুরুটা হয়েছিল বেশ দারুণ, মাত্র এক উইকেটে ১৩৬ রান। সেই তারাই দুই শতকের অল্প কিছু রান বেশি করেই ইনিংস গুটিয়ে নেয়।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ সাবেক অধিনায়ক উপল থারাঙ্গার। ৮২ বলে ৯৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেও দলের সংগ্রহ খুব একটা বড় করতে পারেননি। আর নিজেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।

জবাবে শিখর ধাওয়ানের হার-না-মানা সেঞ্চুরির ওপর ভর করে ভারত সহজেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৯৫ বলে ১০০ রান। যাতে ১৩টি চারের মার ও দুটি ছক্কা ছিল। তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ৬৩ বলে ৬৫ রানের চমৎকার একটি ইনিংস খেলে নিজের পরিচয়টা ভালোভাবেই দিয়েছেন।

শ্রীলঙ্কা এর আগে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে ভারত ১৪১ রানে জিতে ১-১ ব্যবধানে সমতা নিয়ে এসেছিল। এবার শেষ ম্যাচের জয়ে সিরিজও জিতে যায় স্বাগতিকরা।

এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও ভারত ১-০তে জিতেছিল। সিরিজের বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451