সোহেল রানা,হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
ভারতের শিশু শোধনাগাড়ে ১৬ থেকে ২৪ মাস আটক থাকার পর গত
বৃহ:পতিবার বেলা ২টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে
ফিরেছে ১৫ শিশু-কিশোর।
বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ইমিগ্রেশন চেকপোষ্টে
গেটের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি
ইমিগ্রেশন পুলিশের কাছে এসব শিশু-কিশোরদের হস্তান্তর করেন।
দেশে ফেরত আসা শিশু-কিশোরদের বয়স ১২ থেকে ১৬ বছর এর মধ্যে।
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব কিশোররা কাজের
সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পারি দিয়ে অবৈধভাবে ভারতে
প্রবেশ করে। পরে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের
আটক করে ভারতের দক্ষিন দিনাজপুর শিশু শোধনাগাড়ে পাঠায়।
সেখানে ১৬ থেকে ২৪ মাস আটক থাকার পর দু’দেশের আইনি
প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এদের বাড়ি
দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায়। দেশে ফেরত
আনা শিশু-কিশোরদের তাদের অভিভাবকের হাতে তুলে দেন হিলি
ইমিগ্রেশন কর্তৃপক্ষ।