শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে নও মুসলিমের নামে মিথ্যা মামলা প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

সখীপুর (টাংগাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে নও মুসলিম জাহিদ হোসেন খান ও তাঁর
পরিবারের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা করার প্রতিবাদে
মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুুপুরে উপজেলার
যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী যাদবপুর বাজারে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আনোয়ার
হোসেন ভোলা’র সভাপতিত্বে সাবেক যাদবপুর ইউপি
চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা
জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন ধলা, নও মুসলিম মো. শহীদুল
ইসলাম প্রমুখ বক্তব্য দেন। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে যাদবপুর
বেড়বাড়ী, চাকদহ, নাইকানীবাড়ী,
রতনপুর,দাড়িয়াপুর,পাহাড়কাঞ্চন গ্রামের প্রায় তিন শতাধিক
মানুষ অংশ নেন।
প্রসঙ্গত: উপজেলার চাকদহ গ্রামের মৃত আবদুল খালেকের
মেয়ে তাহমিনা আক্তার রিতা’র সঙ্গে একই গ্রামের নও মুসলিম
শহিদুল ইসলামে ছেলে জাহিদ হোসেন খানের ২০১৩ সালে ১০
লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে হয় । বিয়ের কিছুদিন পর থেকে
স্ত্রী তাহমিনা আক্তার রিতা দেনমোহরের ১০ লাখ টাকা ভাগিয়ে
নিতে অসৎ উদ্দেশ্যে নানা তাল বাহানা শুরু করে। সামাজিকভাবে
উভয় পরিবারকে নিয়ে বেশ কয়েকবার এ নিয়ে শালিশী বৈঠকও হয়।
স্ত্রী তাহমিনা আক্তার রিতা কিছুতেই স্বামীর সংসারে আর
ফিরে আসেনি। গত ২৮ নভেম্বর স্বামী নও মুসলিম জাহিদ
হোসেন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে

তাহমিনা আক্তার রিতা মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক মামলা
দায়ের করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451