রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর বদরপুর গ্রামের যুগী বাড়িতে
ঢাকাস্থ ব্যবসায়ী কামাল হোসেনের বসত বাড়িতে দুর্ধষ চোরির
ঘটনা ঘটে।
জানাযায় চোরের চক্র ব্যবসায়ীর বসত ঘরে সিধকেটে প্রবেশ করে।
ওই সময়ে ব্যবসায়ীর বসত ঘর থেকে নগদ ৫০হাজার, একভরি ওজনের
স্বর্ণের চেইন,২টি মোবাইল সেট,৩টি চার্জার প্যান্ট সহ প্রায়
লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িতদেরকে সনাক্ত করার
আশ্বস্থ করেন।
ব্যবসায়ী কামাল হোসেন জানান বদরপুর,গাজীপুর,আনন্দীপুর
গ্রামে চলতি সপ্তাহে প্রায় ২০বাড়িতে চোরির ঘটনা ঘটে।
চোরের আতংকের কারণে তিনি গত ৬মাসে বাড়িতে আসেন না।
থানা উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান চোরির ঘটনার সাথে
জড়িতদেরকে সনাক্ত চলছে।