এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার
নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান
প্রার্থী নুর নবী বাবুলের নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-
সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এতে নুর নবী
বাবুলের ৩ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে
নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়েছে। দিনগত রাতে উপজেলার নোয়াখালী ইউনিয়নের
ছনখোলা নামক স্থানে এ হামলা ও ভাংচুরের ঘটনায় ঘটে। এসময় প্রতিপক্ষের
লোকজন বিএনপি প্রার্থীর দুই প্রচারণার গাড়িতে ভাংচুর করে। আহতরা
হলেন, সদর উপজলো যুবদল নেতা মো. গোলাম হোসনে সারোয়ার, নোয়াখালী
ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজগর হোসনে, ইউনয়িন
যুবদলের সাংগঠনকি সম্পাদক নুরুল ইসলাম বাবলু সহ ৭ জন। চেয়ারম্যান
প্রার্থী নুর নবী বাবুল জানান, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য
নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রচার-প্রচারণা
চলছিল। কিন্তু প্রতিপক্ষ আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান
নাছেরের কর্মী দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে মাইক্রোবাসযোগে এসে ইউনিয়নের
ছনখোলা নামক স্থানে ধানের শীষের প্রচারণায় অতির্কিতে হামলা ও ভাংচুর
চালায়। এতে আমার ৭ জন কর্মী আহত হয় এবং দুইটি প্রচারণার গাড়িতে
ব্যাপক ভাংচুর করে। পরে খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল
হাসপাতালে ভর্তি করেছি। হামলা পর রাতে আমার কর্মী-সমর্থকরা তাৎক্ষণিক
ইউনিয়নের মান্নান নগর চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
করেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন
জানান, এ বিষয়ে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচন উপলক্ষে ওইসব
এলাকায় রাতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।