বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফরিদগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৪৬ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক
চাদঁপুর জেলা, প্রতিনিধি।
দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো জহির হোসেন(২৮), মশিউর রহমান ইমন(২৫) ও আরিফ হোসেন(২৭)। এব্যাপারে বুধবার সকালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের টুকু মিয়ার বাড়িতে ৭/৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে হানা দিলে ডাকাতদল পালিয়ে যাবার বৃথা চেষ্টা চালায়। এ সময় ডাকাতদলের তিন সদস্যসহ বিশালাকার ষ্টিলের রামদা, লোহার শাবল , টর্চলাইটসহ তিন ডাকাতকে আটক করতে সমর্থ হয়। এব্যাপারে উপ-পরিদর্শক মমিনুল হক বাদী হয়ে বুধবার ফরিদগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম(এল এল বি) অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করে  জানান, মামলা দায়েরের পর বুধবার সকালে আটকৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451