শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিমলায় লিচু বাগান হতে শিশুর মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

 

ক্রাইম রিপোর্টার নীলফামারী॥
নীলফামারীর ডিমলায় জাহিদ হোসেন (৭) নামের এক শিশুকে হত্যার পর লাশ লিচু
বাগানে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের
বাবুরহাট গ্রামের শ্বশানের ঘাটে শিশুটির লাশ দেখে এলাকাবাসী পুলিশকে
সংবাদ দেয়। সে বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের আসাদ আলীর
পুত্র। ছোটবেলা থেকে জাহিদ তার মামা আলিমুদ্দিনের বাড়ীতে থাকত।
সোমবার সন্ধ্যায জাহিদ মামার বাড়ী থেকে নিখোজ হয়। শিশুটির নানী আলিমন
নেছা শিশুটির খুজতে বিভিন্ন স্থানে গেলেও তাকে না পেয়ে সারারাত বিভিন্ন
স্থানে খুজাখুজির পর সকালে পাশ্ববর্তী লিচু বাগানে লাশ দেখতে পেয়ে স্থানীয়
লোকজন পরিবারে সংবাদ দেয়।
জানা যায় ৫ বছর পূর্বে আসাদকে তালাক দিয়ে পুনরায় শিশুটির মা জুলেখা
বেগম ৩ বছর পূর্বে পাশ্ববর্তী আলমগীরকে বিয়ে করেন। ঘটনাটি রহস্যজনক
হওয়ায় সকাল থেকে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। লাশটি উদ্ধার করে জেলার মর্গে
প্রেরন করা হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার,
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেনসহ পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ
উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হওয়া
যাবে। একই সাখে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451