বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের বিচার বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া : সৈয়দ মোজাম্মেল হক মিলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দৈনিক
ভিশনকে বিশিষ্ট কলামিস্ট ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ

সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন বলেন, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা,
ঘুমন্ত মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা ও বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লি
কেউই বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড থেকে রেহাই পায়নি। আন্দোলনের নামে
নৃশংস ও কলঙ্কজনক হত্যাকান্ড ঘটিয়েছে বিএনপি। তখন দেশের মানুষ টেলিভিশনের
পর্দায় দেখেছে এই ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার হুকুম দিচ্ছেন তারেক রহমান।
আইনের দৃষ্টিতে একজন পলাতক আসামী হওয়ায় আদালতের নির্দেশেই বন্ধ হয়ে যায়
তারেকের বক্তব্য-বিবৃতি প্রচার।
বিএনপির কথিত আন্দোলনের সহিংসতার বীভৎসরূপ প্রত্যক্ষ করেছে
বিশ্ববাসীও। কানাডার ফেডারেল আদালত গত ২৫ জানুয়ারী বাংলাদেশের বিরোধীদল
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে রায় দেয়। এতে বৈশ্বিকভাবে
প্রমাণিত হয় বিএনপি সন্ত্রাসী সংগঠন। তাদের বিভীষিকাময় আন্দোলনে ধ্বংস
হয়েছে দেশের অর্থনীতি। মেরুদন্ড ভেঙ্গেছে গরীব কৃষক, রিক্সাচালক ও খেটে খাওয়া
মানুষের।
উল্লেখ্য, গত ০২ ডিসেম্বর রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে
তারেক রহমানের ওপর রচিত গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, সরকার তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করে
দিয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে সরকার মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি মহাসচিবের মামলা করার
হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপর আরেক বিবৃতিতে সৈয়দ মোজাম্মেল হক বলেন,
আমেরিকার একটি ব্যাংকের মাধ্যমে খালেদা জিয়ার ছেলে কোকোর টাকা পাচারের
ঘটনা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উদ্যোগে দায়ের করা মামলায় ওই দেশের আদালতে
প্রমাণিত হয় এবং সিঙ্গাপুরের আদালতেও তা প্রমাণ হওয়ায় সিঙ্গাপুর সরকারের
সহায়তায় পাচার করা টাকার কিয়দংশ বাংলাদেশ সরকার উদ্ধারে সক্ষম হয়। জিয়া
পরিবারের সদস্যদের টাকা পাচারের ঘটনা প্রমাণ হলেও বিএনপি কখনো দেশবাসীর
কাছে ক্ষমা চায়নি। সম্পদ পাচারের বিষয়টি আড়াল করতেই বিএনপি মহাসচিব
এই ঔদ্বত্যপূর্ণ আচরণের আশ্রয় নিয়েছেন। যদিও এতে দুর্নীতিবাজ ও
লুঠেরাগোষ্ঠী নতুন করে উৎসাহিত হবে।
জিয়া পরিবারকে এখন কালিমামুক্ত করতে চাইলে বিএনপির উচিত হবে
মার্কিন ও সিঙ্গাপুরের বিচার বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তিনি আরো বলেন,
গত ০১ ডিসেম্বর দেশের দু’একটি পত্রিকায় খালেদা জিয়া ও তাঁর পরিবারের
সদস্যদের সৌদি আরবে বিপুল সম্পদ রয়েছে মর্মে খবর প্রকাশিত হলেও তখন
বিএনপি এর কোনো প্রতিবাদ করেনি। এ থেকে প্রমাণিত হয় ডাল মে কুচ
কালা হ্যাঁয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451