সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে অকাল বর্ষণে বিপাকে চাষীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে গত দু’দিনের অকাল বর্ষণে আমন
ধান,বোর ধানের বীজতলা ও শাক সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি
হয়েছে বলে জানিয়েছে কৃষকরা।অসময়ে বৃষ্টির কারণে
নিচু ভুমির আমন ধান তলিয়ে গেছে পানির নিচে।এছাড়াও
বোর ধানের বীজতলা ও শীতের বিভিন্ন সবজির প্রায় পঁচন
ধরে গেছে।পাশাপাশি ধানের খড়ের অবস্থা লালচে আকার ধারন
করায় গবাদী পশুরা না খাওয়ার আশংকা করছে কৃষকরা।
সরেজমিনে বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানা যায়, চলতি
আমন মৌসুমে শ্রীপুরে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে
বিভিন্ন জাতের আমন ধান চাষ হয়েছিল। অগ্রহায়ণ মাসের
প্রথম থেকে আমন কাটা শুরু হয়।স্থানীয় কৃষকদের মতে,
ইতোমধ্যে প্রায় ৫০ভাগ জমির ধান কাটা হলেও মাঠে রয়ে
গেছে বাকী ধান। গত দু’দিনের অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির
মুখে পরেছে আমন চাষীরা। নিচু জমির ধান তলিয়ে গেছে
পানিতে। কোথাও খলায় ভিজে নষ্ট হচ্ছে কাটাধান। কারো ঘরে
সেদ্ধ করা ধান। এক কথায় বৃষ্টিতে আমন চাষীরা চরম বিপাকে
পরেছে। কোথাও বা নষ্ট হচ্ছে বীজতলা।মাঠে ভিজছে ধানের
খড়।
লোহাগাছ এলাকার দরিদ্র কৃষক মোস্তফা জানান,৪ বিঘা
জমি বর্গা করেছিলাম। গত ২দিন আগে কেটে জমিতে
রেখে আসছি।আজ গিয়ে দেখি পানি ভরপুর। আরেক কৃষক
আঃ বারেক মিয়া বলেন,খলায় ধান,মাঠে খের সবই পানিতে
ভিজে গেছে।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এস.এম
মূয়ীদুল হাসান বলেন, অধিকাংশ জমির আমন ধান কাটা
হয়ে গেছে।এছাড়াও অন্যান্য ফসলের তেমন কোন ক্ষতির
আশংকা নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451