মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরের অপহৃত শিশুকণ্যা লুনা কুড়িগামের উলিপুর থেকে উদ্ধার গ্রেফতার ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ২৭৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুরে শিশু কণ্যা অপহরণ ও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনার শিকার
কামরুন্নাহার লুনাকে (৭) পার্বতীপুর মডেল থানা পুলিশ কুড়িগ্রামের উলিপুর থানা
থেকে উদ্ধার করেছে। একটি নির্ভর যোগ্য সূত্র ও অপহরণের সময় নিয়ে যাওয়া একটি
মোবাইল ফোনের ক্লু ধরে গতকাল রোববার গভীর রাতে কুড়িগ্রাম পুলিশের সহায়তায়
পার্বতীপুর মডেল থানার এস আই আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানের
মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় নুরজাহান ও ছায়রা বেগম নামের দু’জন
মহিলাকে পুলিশ গ্রেফতার করে। জানা যায়, পার্বতীপুর উপজেলার ছঘরিয়া গ্রামের
কামরুজ্জামান ওরফে দুলালের শিশু কণ্যা গত শুক্রবার (৮ডিসেম্বর) আনুমানিক রাত ১০টা
থেকে ২টার মধ্যে ঘুমানোর ঘর থেকে অপহরণের শিকার হয়। অপহরণ কারীরা ঘটনা স্থল থেকে
অপহৃত শিশুর পিতা কামরুজ্জামানের মোবাইল ফোনটিও নিয়ে যায়। প্রায় ৪৮ঘন্টা
ফোনটি বন্ধ থাকার পর কল করলে পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের ছায়রা বেগম
ফোনটি ধরে। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার ছেলে তাকে ফোনটি দিয়েছে। এই
ফোনের কল ট্রাংকিংয়ের মাধ্যমে অপহৃত শিশুর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়।
এতে দুজন মহিলা গ্রেফতার হলেও অপহরণ চক্রের অন্যান্য সদস্যরা ধরা পড়েনি। পার্বতীপুর
মডেল থানার অফিসার ইনচার্জ হবিবুল হক প্রধানের সাথে যোগাযোগ করা হলে শিশু
অপহরণ ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বলেন রাত ৮টায় ব্রিফিং দেয়া হবে। এ সংবাদ
পাঠানো পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451