বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনবাগে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে
সৈয়দপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ
উপজেলার ছাতাইপাইয়ার ইউনিয়নের পাকা রাস্তার মাথায় পিকআপ ভ্যান ও
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
হয়েছেন। সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের
পাকা রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, সোনাইমুড়ি
উপজেলার চাষীরহাট ইউনিয়নের বিজয়নগর গ্রামের মিজান (৩৫), সুজন (৩২) ও
রাসেল (৩০)। তারা তিনজনই স্থানীয় যুবলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা
গেছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী
বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাইমুড়ির ওই তিন যুবক সেনবাগে একটি
বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরছিলো। পথে উপজেলার সোনাইমুড়ি-
কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে
আসার দ্রুতগতির একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে
মোটর সাইকেলের তিন আরোহীর মধ্যে সুজন ও রাসেল নামে দুইজন ঘটনাস্থলেই
মারা যায়। অপর আহত মোটরসাইকেল আরোহী মিজানকে উদ্ধার করে হাসপাতালে
নেওয়ার পথের তারও মৃত্যু হয়। তিনি আরো জানান, দূর্ঘটনার স্থানটি পার্শ্ববর্তী
সোনাইমুড়ি উপজেলা সংলগ্ন হওয়ায় সোনাইমুড়ি থানা পুলিশ নিহতের
মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451