বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

শেখ হাসিনা সফটওয়ার পার্কের যাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৩৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

যশোরে সদ্য নির্মিত ‘শেখ হাসিনা সফটওয়ার প্রযুক্তি’ পার্কের যাত্রা শুরু হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফটওয়ার প্রযুক্তি পার্কটির উদ্বোধন করেন।

৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পার্কে প্রায় ১২ হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম জানান, এই পার্কের মুল ভবনে প্রায় ৫৫টি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জাপানের দুটি রয়েছে।

তিনি বলেন, কোম্পানি চালু করতে বিনামুল্যে তরুণদের বরাদ্দ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম জানান, খুলনা বিভাগের দশটি জেলাকে টার্গেট করে যশোরে এই সফটওয়ার প্রযুক্তি পার্কটি স্থাপন করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি আইটি শিল্প প্রতিষ্ঠান এই পার্কে বিনিয়োগ করতে পারবে। এতে সফটওয়ার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কলসেন্টার, গবেষণা এবং উন্নয়ন কাজ করা যাবে।

প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রধানমন্ত্রী এর আগে ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সময় যশোরে আন্তর্জাতিক মানের একটি আইটি পার্ক স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার আলোকে ২০১৩ সালের ফেব্রুয়ারি শহরের শংকরপুর এলাকায় বেপজায় আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। পার্কে ১৫তলা এমটিবি ভবন, ১২তলা বিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমোটরি ভবন, রাষ্ট্র পরিচালিত আর্ট কনভেনশন সেন্টার এবং আন্ডারগ্রাউন্ড পার্কসহ সব প্রকার আধুনিক সুবিধাসম্বলিত প্রায় ২ দশমিক ৩২ লাখ বর্গফুট স্পেস রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451