শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি
বিরোধী দিবস উপলক্ষে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দিবসটি
পালন উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয় ।
বৃষ্টি বিঘিœত দিনেও মানব বন্ধনে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের
অবস্থান জানান দেওয়ার জন্য উপস্থিত হন সমাজের বিভিন্ন
কাতারের মানুষ । সমস্বরে সবাই দুর্নীতির বিরুদ্ধে নিজেদেরকে
মেলে ধরার প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সদস্য সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন “
দুর্নীতি বন্ধ করতে হলে পরিবার থেকেই কাজ শুরু করতে হবে সবার
আগে এবং এই কাজটি হবে নৈতিকতার শিক্ষা প্রত্যেক্যের
সন্তানের মনের মধ্যে বীজ বপন করার মত করে বুনন করে দেওয়া।
শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব
মোঃ খলিলুর রহমান বলেন “দুর্নীতিকে বন্ধ করতে হলে ধর্ম শিক্ষার
সঠিক প্রয়োগ প্রয়োজন এবং প্রয়োজন সকলের মুক্ত মন ।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন দুর্নীতি
অনেকাংশেই
কমে যেতে পারে যদি সরকারি সেবা সাধারণ মানুষেরা সঠিকভাবে
পায়” ।
এসময় আরও উপস্থিত ছিলেন থানা মহিলা বিষয়ক কর্মকর্তা,
পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা, মৎস কর্মকর্তা, আনসার
ভিডিপি এর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য
বিভাগের কর্মকর্তা কর্মচারী ও শ্রীপুর ইয়ুথ ফোরামের
প্রেসিডেন্ট সাহিদা আক্তার স্বর্ণা ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451