শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন কমিশন যথা নিয়মেই তাদের নিজস্ব গতিতেই কার্যক্রম চালাবে।

এতে করে কে এলো, আর কে না এলো সেটা বিবেচ্য বিষয় নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনী কমিশনকে সর্বাত্মক সহযোগীতা করবে। আজ শনিবার সকালে ভোলার লালমোহন থানার নবনির্মিত নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাঁড়িয়েছিল। ঠিক তেমনি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। তারা জীবন বাজি রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে প্রবেশ করবে। ২০৪১ সালে উন্নত দেশে রুপান্তরিত করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ ছাড়াও এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী তজুমদ্দিন থানার নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে আওয়ামী লীগৈর স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451