শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারীকে ছাড়া সমাজ কখনো পরিপূর্ণ নয় : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

সমাজে নারী-পুরুষের অবদান সমান, তাই নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারীকে ছাড়া সমাজ কখনো পরিপূর্ণ নয়। খোড়া পা দিয়ে সমাজ কতদূর যেতে পারবে? সবাইকে সমানভাবে এগোতে হবে। এই বাস্তবতা স্বীকার করতে আমাদের সময় লেগেছে।’

আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসে আলোচনা ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এবার বেগম রোকেয়া পদক-২০১৭  পেয়েছেন চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রাণী ত্রিপুরা, সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরণোত্তর), সংগঠন মাজেদা শওকত আলী, সমাজসেবা ফারুখ মাজেদা রত্না।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমাজে বেগম রোকেয়ার আদর্শের পথ ধরে আমরা আলোর যুগে প্রবেশ করেছি। তাঁর স্বপ্ন বাস্তবায়নের পথেই আমরা এগিয়ে চলেছি।

এ দেশের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশের নারীরা রণাঙ্গণে যুদ্ধ করেছেন আবার গৃহেও তাঁরা সেই সময় মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করেছেন। যুদ্ধে নারী নির্যাতন সবচেয়ে বেশি হয়। এ দেশের স্বাধীনতা অর্জনের পেছনে ২৩ বছরের সংগ্রামে নারীর ভূমিকাও অনস্বীকার্য।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451