বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাথুরুসিংহে অবশেষে ঢাকায় এলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে
হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদকঃ

আগেই জানা গিয়েছিল চুক্তির আনুষ্ঠানিকতা সারতে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এই শ্রীলঙ্কান কোচ অবশেষে ঢাকায় এসেছেন। আজ বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে পৌঁছান তিনি। আজ দুপুরেই বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।

গত নভেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পরই পদত্যাগ করেছিলেন হাথুরুসিংহে। তবে কী কারণে পদত্যাগ করেছিলেন সেটা বলেননি। অবশ্য বিসিবির সঙ্গে তাঁর চুক্তি ছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার অনেক আগেই সরে দাঁড়িয়েছেন তিনি।

গতকালই শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হাথুরুসিংহে। এরই মধ্যে দেশটির বোর্ডের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন তিনি। এর আগের শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি।

২০১৪ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। তাঁর অধীনে বাংলাদেশ দল দারুণ কিছু সাফল্য পেয়েছিল। ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়, বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। তা ছাড়া টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের চরম ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েন তিনি। বিসিবি সভাপতিও দলের ব্যর্থতায় কোচের সমালোচনা করতে ভুলেননি। এর পরই পদত্যাগপত্র জমা দেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451