শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদা খানমকে হত্যার পাঁচ দিন পরও তদন্তে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার পাঁচ দিন পরও তদন্তে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি নেই। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া শিবিরের সাবেক কর্মী আবু নছর ওরফে গুন্নুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। দেবদাস ভট্টাচার্য আরও বরেন, এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা মাইক্রোবাসের চালক জানে আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, জানে আলম ঘটনাটি দেখেছেন। তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর সঙ্গে অপরাধীদের সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দেবদাস ভট্টাচার্য বলেন, ‘কোনো সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। জঙ্গি, উগ্রপন্থী বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে কাজ করেছেন এসপি বাবুল আক্তার। সে জন্য সব বিষয়কে সামনে রেখে কাজ করছি। তবে তদন্তে এখন পর্যন্ত বলার মতো কিছু নেই।’ উল্লেখ্য, গত রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451