শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটের কালাইয়ে পুলিশী নির্যাতনে নিহতের মৃতদেহ দাফনের দু’মাস পর কবর থেকে উত্তোলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

 

আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি:-
জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে পুলিশী নির্যাতনে নিহত ব্যবসায়ী
সাইদুর রহমানের মৃতদেহ দুই মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে হারুঞ্জা গ্রামের নিহতের পারিবারিক কবরস্থান থেকে ওই
মৃতদেহ উত্তোলন করা হয়। এ সময় জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক-উজ- জামান,
সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, কালাই
থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা সুমুন কুমার রায়
উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সোমবার উপজেলার হারুঞ্জা গ্রামে নারী
নির্যাতন মামলার আসামী মেহেদি হাসান শাপলা নামের এক আসামীকে ধরতে গিয়ে
তাকে না পেয়ে তার পরিবারের সাথে অসৌজন্য মূলক আচরন করে পুলিশ। এ সময়
প্রতিবেশী সাইদুর রহমান প্রতিবাদ করায় পুলিশের নির্যাতনে তিনি আহত হলে পুলিশী
হেফাজতে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষনা করেন।
এ ঘটনায় কালাই থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানালে নিহত সাইদুরের পিতা
কাজেম উদ্দিন বাদী হয়ে ঘটনার ২ দিন পর ১১ অক্টোবর ২ এস আই ও ২ কন্সটেবলের বিরুদ্ধে
আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট না হলে পুনরায় ময়না
তদন্তের দাবিতে আদালতে আবেদন করেন বাদী। আদালতের নির্দেশে পুনরায় ময়না তদন্তের জন্য
নিহতের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
অপরদিকে এ হত্যা মামলার ৪ পুলিশ আসামীকে প্রত্যাহার করা হলেও তাদের গ্রেফতার করা
হয়নি। আসামীরা হলেন-এসআই রফিক ও আসাদুজ্জামান এবং কনস্ট্রেবল রাশেদুল ও সেলিম
রেজা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451