রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ২০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে শনি ও রবিবার ঢাকাসহ দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অনেক জায়গায়। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সমুদ্রবন্দর থেকে এখনও অনেক দূরে নিম্নচাপটি। আরও দুদিন তিন নম্বর সতর্কতা বহাল রাখা হতে পারে।

শুক্রবার প্রায় সারাদিনই রাজধানীর আকাশ ছিল মেঘলা আর কুয়াশায় ঢাকা। বেলা ১১টার দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টির দেখাও মিলেছে বিভিন্ন এলাকায়।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451