মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় গোপন বৈঠকের সময় ৬ জামায়াত নেতাসহ আটক ১১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮০ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

হেলাল শেখ, সাভারঃ-

আশুলিয়ায় কমিটি গঠন নিয়ে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সদস্য হওয়ার ফরম ও বিভিন্ন ধরনের লিফলেটও জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার জামায়াতকর্মী আব্দুল মতিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কুমিল্লার আব্দুল মতিন, আশুলিয়ার এখলাছ উদ্দিন, নোয়াখালীর শামসুল ইসলাম, নওগাঁর তসলিম উদ্দিন, দিনাজপুরের আবুল হাশেম এবং নাটোরের ওমর ফারুক। পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে আশুলিয়ায় জামায়াত নেতাকর্মীরা কমটি গঠনের জন্য গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ি এলাকার আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বৈঠক করা অবস্থায় জামায়াতের সদস্য ফরম ও বিভিন্ন লিফলেটসহ ৬ জনকে আটক করা হয়।

অন্যদিকে দশ লাখ টাকা চাঁদার দাবিতে পহেলা ডিসেম্বর আশুলিয়ার আউকপাড়া এলাকার মেসার্স মোল্ল্যা ইলেকট্রনিক্স এ্যান্ড ফার্ণিচারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা। এঘটনায় ব্যবসায়ী আবু সুফিয়ান মিঠু সাদ্দামকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে পুলিশ আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী সাদ্দাম, রফিক, মনির, দুলালসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করে জামায়াত নেতাকর্মীদের আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়েকৃত মামলায় পাঁচ সন্ত্রাসীকেও আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451