ভোলা প্রতিনিধি॥
ভোলায় মাইক্রোবাসের ধাক্কায় রিয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু
হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ভোলা-বরিশাল সড়কের ভেদুরিয়া
ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদের বাড়ি ভেদুরিয়া ৪
নং ওয়ার্ডে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির
জানান, ভেদুরিয়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল রিয়াদ। একটি
মাইক্রোবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার
মৃত্যুহয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।