সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়ীয়ায় পিতার হাতে পুত্র খুন, পিতার আত্মহত্যার চেষ্টা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৩৮৫ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের
ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ সড়কের বাক্তা তালতলা নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় এক
পাষন্ড পিতা তার ৫ বছরের শিশু পুত্রকে গলাকেটে হত্যা করেছে। পুত্রকে হত্যার পর নিজে
গলাকেটে আতœহত্যার চেষ্টা করেছে। পিতার শারিরীক অবস্থার অবনতির আশংকায়
ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তির
কারনে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে। পুলিশ হত্যা কান্ডে ব্যবহৃত ধারালো
চাকু উদ্ধার করেছে।
পুলিশ প্রতক্ষদর্শী জানায়, উপজেলার বরুকা গ্রামের হাজী জয়নাল আবেদীনের পুত্র
হাবিবুর রহমান (৩৫) পাশ্ববর্তী ইচাইল গ্রামে ৭/৬ বছর আগে বিয়ে করে। তাদের
ঘরে রিয়াদ (৫) নামে শারিরীক প্রতিবন্ধী শিশু পুত্র সন্তান রয়েছে। হাবিবুর রহমান
জামালপুরে একটি এনজিওতে চাকরী কালীন সময়ে দ্বিতীয় বিয়ে করেন। এ খবর
প্রথম স্ত্রী শোনার পর ২/৩ মাস আগে হাবিবুরকে স্বামী তালাক দিয়ে সে বাপের
বাড়ী চলে যায়।
হাবিবুরের ভগ্নীপতি চান মিয়া জানান, তার শ্যালক হাবিবুর বৃহস্পতিবার
জামালপুর থেকে বাড়ীতে আসার কথা তিনি শুনেছেন। তার শারিরীক প্রতিবন্ধী
শিশুপুত্রকে নিয়ে পারিবারিক ভাবে হাবিবুর অশান্তিতে ছিল বলে তিনি জানান।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, শিশুর লাশ উদ্ধার
করা হয়েছে। পুলিশ প্রহরায় উন্নত চিকিৎসার জন্য পিতা হাবিবুর রহমানকে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451