বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে দুজনকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে।

তবে নিহতরা ছাত্রলীগের কর্মী নয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি। তাদেরকে যুবলীগের দুটি বলয়ের কর্মী হিসেবে দাবি করেন তিনি।

নিহতরা হলেন মৌলভীবাজার পৌর শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে মৌলভীবাজার সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহবাব রহমান (২০) ও সদর উপজেলা দুর্লভপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি আহমদ (১৭)।

তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি বলেন, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ফজলুর রহমানের বলয়ের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিলো।

তিনি জানান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন এবং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল এর নেতৃত্বাধীন দুটি গ্রুপের কর্মীরা সন্ধ্যায় স্কুলের মাঠে কলহে জড়ায়, এবং একপর্যায়ে একপক্ষ অপর পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দুজনকে হত্যা করে।

তবে নিহতরা কোন গ্রুপের কর্মী, তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ বলেন, সন্ধ্যা থেকেই দুটি গ্রুপের কর্মীরা সেখানে ছিলো এবং এক পর্যায়ে এক গ্রুপের কর্মীরা আরেক গ্রুপের উপর ধারারো অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে দুজন নিহত হন।

সুহেল আহমদ জানান, জড়িতদের সন্ধানে পুলিশ অনুসন্ধান শুরু করেছে, নিহতদের মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451