মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 

 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সচিব কবীর আহমেদ এই অভিযোগে জিডি করেন। জিডি নম্বর সি-৪২২।

জিডির কপিতে বলা হয়: বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে অ্যাটর্নি জেনারেলের কাছে ডাকযোগে একটি চিঠি আসে। সেখানে বলা হয়, তার (অ্যাটর্নি জেনারেল) সময় ফুরিয়ে আসছে। চিঠিতে অ্যাটর্নি জেনারেলকে তৈরি থাকতে বলা হয় এবং জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি আমলে নিয়ে জিডিতে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশকে অনুরোধ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন: বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং জিডির কপি নথিভুক্ত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের প্রাণ নাশের হুমকি দিয়ে আসা চিঠির সঙ্গে জড়িতদেরকে আমরা খুঁজছি।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451