মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

আশিকুর রহমান টুটুল-নাটোর,:
নাটোর বড়াইগ্রামের বনপাড়াতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন স্কুল-কলেজ। সোমবার নাটোর-পাবনা মহাসড়কে উপজেলা গেট থেকে বনপাড়া বাইপাস পর্যন্ত প্রায় দেড় কি.মি রাস্তার দু’পাশে শত-শত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে-হাত ধরে দাড়িয়ে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপি আয়োজিত এ মানব বন্ধনে ফেস্টুন, পোস্টাার ও ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজ, বনপাড়া ডিগ্রি কলেজ, বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ, বনপাড়া কৃষি ও কারিগরী কলেজ, বনপাড়া মডেল হাইস্কুল, বনপাড়া রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর গুনাইহাটি সিনিয়র মাদ্রাসা, বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, অধ্যক্ষ আ. আজিজ, অধ্যক্ষ ফাদার লাজারুস রোজারিও, অধ্যক্ষ মাওলানা মো. মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক মো. ওয়াসেক আলী সোনার ও প্রধান শিক্ষিকা নাজমা রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451