মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

রূপগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী ভাগিনা সেলিমসহ গ্রেফতার-৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৪৯৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ভাগিনা সেলিমসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার লাভপাড়া, মাসাবো ও চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার লাভপাড়া এলাকার বদরুজ্জামান বাদলের ছেলে শাহাদাত হোসেন ওরফে ভাগিনা সেলিম (৩০), মাসাবো এলাকার মৃত সুবেদ আলীর ছেলে নাসির উদ্দিন (৬০), আব্দুল হালিমের ছেলে হোসেন মিয়া (৪০), চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মাসুদ মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৪৫) ও খোয়াজ বক্সের ছেলে শাহ আলম (৩০)। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত জসিম উদ্দিন জানান, লাভপাড়া এলাকার অস্ত্র ও মাদক মামলার আসামী শাহাদাত হোসেন ওরফে ভাগিনা সেলিমকে দীর্ঘ দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলো পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া মাসাবো এলাকা থেকে ১৪ ক্যান বিয়ারসহ নাসির উদ্দিন ও হোসেন মিয়াকে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে ৩০ পিছ ইয়াবাসহ শাহ আলমকে ও ৮০ পিছ ইয়াবাসহ রাবেয়াকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় পৃথক ভাবে মাদক দ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451