শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরিজা মেকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে আটক  করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাইমুর জাকারিয়া রহমানকে (২০)। আজ বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

দ্য গার্ডিয়ান বলছে, অভিযোগ আছে, লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বোমা ও ছুরি মেরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার ছক এঁকেছিলেন নাইমুর।

এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মাদ আকিব ইমরানকে (২১) সহযোগিতা করার অভিযোগও উঠেছে নাইমুরের বিরুদ্ধে। ইমরান জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে যুক্তরাজ্য ছাড়তে চেয়েছিল। উভয়কেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করা হয়েছে।

গত ২৮ নভেম্বর নাইমুর ও ইমরানকে আটক করে পুলিশ। পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর ধার্য করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451