সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে পেয়াজ ও কাঁচা মরিচের দামের উর্দ্ধ গতিতে সাধারন ক্রেতারা বিপাকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পেয়াজ ও কাঁচা
মরিচের দাম এখন লাগামহীন। যার প্রভাব পড়ছে সাধারন
ক্রেতাদের ওপর। গোপালগঞ্জের খুচরা বাজারে বর্তমানে প্রতি
কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০
টাকায়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৮৫ থেকে ৯০
টাকায়। অথচ এক থেকে দেড় মাস আগেও দেশি পেঁয়াজ
বিক্রি হয়েছে মাত্র ৪৫ থেকে ৫০ টাকায়। আমদানি করা
পেঁয়াজ ৩৫ থেকে ৩৮ টাকায়। এছাড়াও কাঁচা বিক্রি
হচ্ছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। সে হিসাবে গত এক
মাসের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে প্রায়
৪০/৫০ টাকা। এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায়
দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। এ ভাবে দফায় দফায়
পেঁয়াজের দাম বাড়ার কারনে সাধারন ক্রেতাদের পরিস্থিতি
হতাশা জনক।
গোপালগঞ্জ বাজারের পুরাতন পাইকারী পেয়াজ ও কাঁচা
মরিচ ব্যবসায়ী মো: আব্দুল মালেক জানান, ইন্ডিয়া থেকে
আমদানি করা পেয়াজের শুল্ক বাড়ানোর কারনে এই মূল্য
বৃদ্ধি বলে তার ধারনা। একই বাজারের খুচরা ব্যবসায়ী মো:
গোলাম হোসেন বলেন, পেয়াজের দাম বাড়ার কারনে চাহিদা
কমে গেছে, যার কারনে বিক্রিও কম হচ্ছে।
গোপালগঞ্জের সাধারন ক্রেতা মনির মোল্লা তার হতাশার কথা
বলতে গিয়ে বলেন, মধ্যবিত্ত পরিবারের মানুষেরই যত সমস্যা,
এত টাকা দিয়ে পেয়াজ কিনতে হলে আমরা বাঁচবো কী
করে ? খুব তাড়াতাড়ি পেয়াজের দাম কমানোর দাবি
সাধারন ক্রেতাদের।

এদিকে সরেজমিন গোপালগঞ্জের পুরাতন ও নতুন বাজার
ঘুরে দেশি ও আমদানি করা কাঁচা মরিচ ও পেঁয়াজের
কোনো সংকট দেখা যায়নি। সাধারন মানুষের অনুরোধ
সরকার যেন দ্রুত কাঁচা মরিচ ও পেঁয়াজের বাজার
নিয়ন্ত্রনে এনে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451