মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ঢাকায় পৌঁছেছে সোফিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ৪১৯ বার পড়া হয়েছে
ঢাকায় পৌঁছেছে রোবট সোফিয়া

অনলাইন ডেস্কঃ- ডিজিটাল ওয়ার্ল্ডে’ অংশ নিতে ঢাকায় পৌঁছেছে রোবট সোফিয়া। সোমবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে সরাসরি একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ উৎসব প্রাঙ্গণে সোফিয়াকে নেওয়ার কথা রয়েছে। এদিকে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবেন সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানস।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এক কর্মকর্তা জানান, হংকং থেকে সোমবার মধ্যরাতে বিশেষ একটি বাক্সের ভেতরে প্রাণহীন অবস্থায় ঢাকায় পৌঁছায় সোফিয়া। এরপর তাকে বিমানবন্দরের কাছে একটি পাঁচ তারকা হোটেলে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে একজন অপারেটর রয়েছেন।

বাক্স থেকে বের করে অঙ্গ-প্রত্যঙ্গ সংযুক্ত করা হলে চালু হবে সোফিয়া। এরপর বুধবার সকাল ৯টার দিকে ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে মানুষের আদলে তৈরি এ রোবট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন। এ সময় তার সঙ্গে কথা বলার সুযোগ পাবে সোফিয়া। এরপর বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে থাকবে সে।

‘সোফিয়া’কে খ্যাতনামা হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি করেছে হংকংভিত্তিক কোম্পানি হ্যান্সন রোবোটিক্স। সে মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশ্নেরও জবাব দিতে পারে।

ঢাকায় আসার আগে বাংলাদেশের উদ্দেশে ভিডিও বার্তায় এ রোবট জানায়, ডিজিটাল ওয়ার্ল্ডের মতো বড় আয়োজনে অংশ নিতে তার তর সইছে না। বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানায় সোফিয়া।

ডিজিটাল ওয়ার্ল্ডে ‘টেক টক উইথ সোফিয়া’ শিরোনামের এক অনুষ্ঠানে প্রায় এক হাজার ৭০০ দর্শনার্থী তাকে দেখার সুযোগ পাবে। অনুষ্ঠানে ১০ থেকে ১৫টি প্রশ্নের উত্তর দেবে সোফিয়া। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেবেন সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানস।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় ঢাকায় এসেছে বিশেষ এ নারী রোবট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451