সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাইগারদের কোচ হিসেবে আলোচনায় পাইবাসের নাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

বাংলাদেশের ক্রিকেটে চন্দ্রিকা হাথুরুসিংহে যুগের সমাপ্তি ঘটে গেছে। এখন নতুন কোচের সন্ধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন একজন কোচকে খোঁজা হচ্ছে যার ব্যক্তিত্ব হাথুরুর মতো কঠিন। যিনি দলের দায়িত্ব নিয়ে নতুন কিছু ঘটাতে সক্ষম। এই হিসাব-নিকাশে দাঁড়িয়ে ধীরে চল নীতিতে এগুচ্ছে বিসিবি। এর ধারাবাহিকতায় কোচ হওয়ার ইন্টারভিউ দিতে আজ ঢাকা আসছেন রিচার্ড পাইবাস।

রিচার্ড পাইবাস নামটি বাংলাদেশের ক্রিকেটে অপরিচিত নয়। ইংলিশ বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকার এই কোচ বাংলাদেশ জাতীয় দলেরও কোচ ছিলেন ৪ মাসের জন্য। ২০১২ সালে স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের কোচের চাকরি ছেড়ে দেয়ার পর রিচার্ড পাইবাসকে ২ বছরের জন্য নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দেশের ক্রিকেট অবকাঠামোর বাজে অবস্থা নিয়ে কড়া প্রশ্ন তোলায় বিসিবির সঙ্গে তার মতপার্থক্যের সৃষ্টি হয়। ৪ মাসেই শেষ হয় তার কোচিং ক্যারিয়ার।

সেই পাইবাসকেই আবারও কোচ হিসেবে প্রাথমিক পছন্দ করেছে বিসিবি। এর আগে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে নাকি প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু ফ্লাওয়ার সেই প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছিলেন। এবার জানা গেল, আজ রাতেই বাংলাদেশে এসে পৌঁছাবেন পাইবাস। আগামীকাল বুধবার তিনি বিসিবি কার্যালয়ে সাক্ষাৎকার দেবেন। তারপর জানা যাবে, তিনিই কি কোচ হতে যাচ্ছেন কিনা?

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451