সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গণতন্ত্র থেমে থাকবে না বিএনপি নির্বাচনে না এলে : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

আওয়ামী লীগ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না তার দায় সম্পূর্ণ তাদেরই।

আজ মঙ্গলবার ইডেন কলেজের শিক্ষার্থী আঁখিমণির চিকিৎসার সার্বিক অবস্থা দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান ওবায়দুল কাদের। জন্ম থেকেই দুই পা বাঁকা এই শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা নির্বাচনে আসুক আমরা স্বাগত জানাই। কারণ নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। নির্বাচনে বিএনপি না এলে নির্বাচনের ট্রেন্ড তো বন্ধ থাকবে না, গণতন্ত্রও থেমে থাকবে না।’

এর আগে প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টকে স্বাগত জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনই রাজনীতির সৌন্দর্য। দল আসবে, নতুন সমীকরণ হবে, নতুন মেরুকরণ হবে। এটা নতুন মেরুকরণ। একটা গণতান্ত্রিক জোট আসলে অবশ্যই স্বাগত জানাব। বি চৌধুরীর নেতৃত্বে আজকে যে জোট গঠিত হলো আমরা তাদের স্বাগত জানাই।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে চুক্তি ও তাদের পুনর্বাসনে প্রকল্প গ্রহণের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, প্রত্যাবাসন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এই সময়ের মধ্যে স্থানীয় অধিবাসীদের কল্যাণের কথা চিন্তা করেই পুনর্বাসনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451