শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন বিমানবন্দর হচ্ছে ঢাকার অদূরে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা ও আন্তযোগাযোগ বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই এসব সহায়তা বাড়ানো উচিত।

তিন দিনের কম্বোডিয়া সফরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রয়েল পার্টির প্রেসিডেন্ট নরদম রানারিদ্ধের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করা হয়।  শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হয়ে কাজ করতে পারে। সেজন্যে ঢাকার অদূরে নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে। তিনি এ সময় দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা তাদের একটি সড়কের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করেছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে, বাংলাদেশের ব্যবসায়ীরাও একইভাবে কম্বোডিয়ায় বাণিজ্য সুবিধা অন্বেষণে আগ্রহী।

আরো পড়ুন: রূপপ এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে কম্বোডিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সোমবার বিকেলে হোটেল সোফিটেলে বাংলাদেশ-কম্বোডিয়া বাণিজ্য সংলাপে প্রধান অতিথির ভাষণে বলেন, আসুন দুদেশের মানুষের সমৃদ্ধির অন্বেষায় আমরা অংশীদার হই এবং একসঙ্গে দুদেশের কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন আনতে উদ্যোগী হই।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451