বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দোকানি ছাড়াই চলবে দোকান ! লালপুরে সততা স্টোর উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ধসঢ়; হাই স্কুলের একটি কক্ষে
‘সততা স্টোর’ নামে একটি ব্যতিক্রম দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা
হয়েছে। দোকানে কোন দোকানী থাকবে না। নজরদারির জন্য কোন সিসি
ক্যামেরাও বসানো নেই। শুধু পণ্যের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী
খাতা-কলম বা অন্য কোন শিক্ষা সামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে রাখতে হবে
টাকা। এভাবে কোনো দরদাম ছাড়াই শিক্ষার্থীরা কেনা কাটা করতে পারবেন
সততা স্টোর থেকে। এই দোকান থেকে শিক্ষার্থীরা যেমন সহজে নিজেদের
প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, তেমনি রাখতে পারবে সততার স্বাক্ষর।
মঙ্গলবার সকাল ১২ টায় নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন এই সততা
স্টোরের উদ্বোধন করেন।
সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নর্থ বেঙ্গল সুগার
মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ
পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ
সম্পাদক ইসাহাক আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুরজামান,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক
(প্রশাসন) রাকিবুর রহমান খান, দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী
সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক
বায়েজিদুর রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের লালপুর সংবাদদাতা প্রভাষক মোজাম্মেল হক, সদস্য ও
দৈনিক আমার সংবাদের লালপুর প্রতিনিধি আশিকুর রহমান , নর্থ বেঙ্গল সুগার
মিলস্ধসঢ়; হাই স্কুলের প্রধান শিক্ষক গাওসুল আজমপ্রমুখ ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451