বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাজীগঞ্জে  ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি ও সাবেক যুগ্ন আহবায়কে উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ২৭৪ বার পড়া হয়েছে
চাদঁপুর জেলা,প্রতিনিধি।
গত ৩ই ডিসেম্বার রবিবার রাতে
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সাধরন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও  সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সোহেন খানের উপর হামলা চালায় নামধারী সন্ত্রাসী সেলিম ও রাজীব। এই  সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রলীগ। সোমবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা বাজারে বিক্ষোভ মিছিলটি কয়েকবার প্রদক্ষিণ শেষে বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে মিলিত হয়। ওই সময় হামলার প্ররোচনাকারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল খালেক সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য মোঃ রোকনুজ্জামান বাঁধন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইবরাহীম সিফাত, ২নং ওয়ার্ড ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ নেয়ামত হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকি, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ ইউছুফ হোসেন সজীব, সাধারণ সম্পাদক মেহেদী হাছান, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয়, জাবেদ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন, মোঃ ইবরাহীম, রাসেল, রাকিব সহ শতাধিক ছাত্রলীগ কর্মী।
আহত ইসমাইল ও সোহেল জানায়, ‘এই ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলার প্রস্ততি চলছে। এর সঠিক বিচার না হলে পরবর্তীতে আরও বড় ধরণের বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষনা করা হয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451