সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে যাত্রী ছাউনি না থাকায় জনগণের দুর্ভোগ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

মোঃ নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে উপজেলায়
বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী ছাউনি না থাকায় এই বর্ষা মৌসুমে যাত্রীদের চরম দুর্ভোগ
পোহাতে হচ্ছে। পার্বতীপুর-চিরিরবন্দর- দিনাজপুর উপজেলার বাসষ্ট্যান্ডগুলোর গুরুত্ব অত্যন্ত
বেশি। উপজেলার বাসষ্ট্যান্ড থেকে পার্বতীপুর-দিনাজপুর মহাসড়কের এলাকার মানুষ যাতায়াত
করে থাকে ঢাকাগামীযাত্রী। প্রতিদিন এই চিরিরবন্দর-রংপুর সড়ক দিয়ে ঢাকাগামী
কোচসহ শতাধিক যাত্রীবাহী বাস বিভিন্ন সড়কে চলাচল করে। মধ্যবর্তী স্থানটি এই
সড়কের বাসষ্ট্যান্ড রয়েছে। এই বাসষ্ট্যান্ডগুলোতে কোন যাত্রী ছাউনি নেই। এই বাসষ্ট্যান্ডে
এলাকার গুরুত্ব উপলব্ধি করে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই সড়কে উপজেলায় কোন
বাসষ্ট্যান্ডে যাত্রী ছাউনি নেই। এ ক্ষেত্রে বাস যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ
করে বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে বাস যাত্রীদের বাসে উঠানামা করতে হচ্ছে। চিরিরবন্দর
আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্রী মোছা: সামিহা ইসরাত বলেন, বৃষ্টির
মধ্যে লুকানোর জায়গা থাকে না। মো: তানভির হোসেন বলেন, রোদ-গরমের মধ্যে দাঁড়ে
থাকতে হয় কি যে কষ্ট। স্থানীয় এস এম মোস্তাকিম বলেন, ভাইরে কি যে কষ্ট বাসের জন্য
অপেক্ষা করা, আমাদের নির্দিষ্ট করে কোন ছাত্রী ছাউনির না থাকায়। এ ক্ষেত্রে মহিলা ও শিশু
যাত্রীদের দুর্ভোগ আরো বেশি। এ ছাড়াও বৃষ্টির মধ্যে ভিজে তাদের কোচ থেকে নেমে
বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে রিকশা অথবা ভ্যানের জন্য অপেক্ষা করতে হয়। চিরিরবন্দর
উপজেলার চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ্ধসঢ়; সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,
চিরিরবন্দরে বাসষ্ট্যান্ড এলাকায় যানজটমুক্ত করণের লক্ষে সড়কটির সৌন্দর্য বৃদ্ধি করা করা
হচ্ছে। চিরিরবন্দর বাসষ্ট্যান্ডের ২ পাশে ২টি যাত্রী ছাউনি জরুরী প্রয়োজন। উপজেলা
নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী বলেন, আমাদের হাতে ওই রকম বরাদ্ধ আসেনি, যদি
আসে তাহলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব। ছবি আছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451