শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ম্যানসিটির নাটকীয় জয় ওয়েস্ট হামের বিপক্ষে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

আগামী সপ্তাহে এবারের মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইটা চলছে এ দুই দলের মধ্যেই। নিজেদের মুখোমুখি লড়াইয়ের আগে দুই দলই পেয়েছে দারুণ জয়। গত শনিবার আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর রোববার রাতে ম্যানচেস্টার সিটি জয় পেয়েছে ওয়েস্ট হামের বিপক্ষে।

অবশ্য ২-১ গোলের এই জয় তুলে নিতে ভালোই ঘাম ঝরাতে হয়েছে ম্যানসিটিকে। একটা সময় ড্র করে পয়েন্ট ভাগাভাগির শঙ্কা চেপে বসলেও শেষপর্যায়ে ডেভিড সিলভার নাটকীয় গোলে জয় পেয়েছে ম্যানসিটি।

নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিই শুরুতে পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধের শেষ পর্যায়ে ৪৪ মিনিটের মাথায় ওয়েস্ট হামের পক্ষে গোল করেছিলেন অ্যাঞ্জেলো ওগবোনা। ম্যানসিটি প্রথমার্ধও শেষ করেছিল এই ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে অবশ্য দ্রুতই ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। ৫৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান নিকোলাস ওটামেন্ডি। এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচে ছিল ১-১ ব্যবধানের সমতা। ৮৪ মিনিটে অবশ্য নাটকীয়ভাবে একটি গোল করে দলকে জয় এনে দিয়েছেন ম্যানসিটির তারকা স্ট্রাইকার ডেভিড সিলভা।

এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে ম্যানচেস্টার সিটি। ১৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরে জমা হয়েছে ৩৫ পয়েন্ট। মুখোমুখি লড়াইয়ে ম্যানসিটিকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পারবে হোসে মরিনিয়োর ম্যানইউ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451