মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যাগভর্তি ৫ টাকার নতুন নোট মিলল নো ম্যানস ল্যান্ডে 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৩২৮ বার পড়া হয়েছে

মহসিন মিলন, বেনাপোল:- 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে ব্যাগভর্তি বাংলাদেশি পাঁচ টাকার নতুন নোট উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে স্কুলব্যাগভর্তি এই টাকা জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ব্যাগটিতে মোট ৪৫ হাজার টাকা মূল্যমানের পাঁচ টাকার নোট ছিল।

বেনাপোল ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভারতে বিপুলসংখ্যক দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোট পাচার হয়ে যাচ্ছে বলে তাঁদের কাছে খবর আসে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা নো ম্যানস ল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ দেখতে পান। সেটি তল্লাশি করে ব্যাগভর্তি বাংলাদেশি নতুন পাঁচ টাকার নোট জব্দ করেন। গণনা করে দেখা যায়, সেখানে মোট ৪৫ হাজার টাকা রয়েছে।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব না হলেও বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান আরিফুল হক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451