শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪৬ হাজার গ্রাম পুলিশের বেতন নিয়ে রুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সারা দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাঁদের রাজস্ব খাতে কেন স্থানান্তর করে জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজিসহ ৩২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে গ্রাম পুলিশের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। এর আগে ধামরাইয়ের লাল মিয়া ও রাজবাড়ীর উজ্জ্বলসহ ৪৬ হাজার গ্রাম পুলিশ হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে বলা হয়, ২০০৮ সালে সরকার তাদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগের কথা বলা হয়। কিন্তু আজ পর্যন্ত তাদের চতুর্থ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে তাদের বেতন তিন হাজার ৪০০ টাকা।

সুত্র/এন টিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451