মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ২০ জন নিহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ছবি : রয়টার্স

অনলাইন ডেস্কঃ- 

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।

স্থানীয় সময় শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আইএনএস জানায়, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় থেকে ওই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে। জাভা ছাড়াও বেশ কয়েকটি প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে জাভার প্যাসিতান শহরে কমপক্ষে দুই হাজার ৫৮০ বাসিন্দা বাস্তুহারা হয়েছে। ধ্বংস হয়েছে এক হাজার ৭০৯টি বাড়ি।

সুতোপো পুরোনুগ্রহ নামে সংস্থাটির একজন মুখপাত্র জানান, বিপর্যয়ের পর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। উদ্ধারে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মীরা ছাড়াও হাত লাগিয়েছেন স্বেচ্ছাসেবক, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ঘূর্ণিঝড়-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার পূর্ব জাভা প্রদেশে আঘাত হাতে ঘূর্ণিঝড়টি। সেটি প্রদেশটির ওপর দিয়ে ৬৫ কিলোমিটার বেগে বয়ে যায়। এর প্রভাবে সৃষ্ট ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জাভার ২৮ জেলা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451