সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চেয়ারম্যানের ছোড়া বন্দুকের গুলি কৃষকের চোখে বিদ্ধ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

 

এম ইসলাম সুজন, নীলফামারী ॥
নীলফামারীর জলঢাকায় পাখি শিকারে গিয়ে এক ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যানের ছোড়া গুলি চোখে বিদ্ধ হয়ে আহত হয়েছেন এক কৃষক।
দুলাল চন্দ্র রায়কে (২৭)নামের ্ধসঢ়;ওই কৃষককে গুরুত্বর আহত অবস্থায় রংপুর
মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই উপজেলার
গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের যতীন্দ্র নাথ রায়ের ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান,দুপুর প্রায় ৩টার দিকে দলবাড়ি বিলে বন্দুক
দিয়ে পাখি শিকারে আসেন কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সোহরাব হোসেন তুহিন। এ সময়ে পাখিকে লক্ষ্য করে তিনি বন্দুক
দিয়ে গুলি ছুড়তে থাকলে একটি গুলি পাশের জমিতে ধান কাটতে থাকা
কৃষক দুলালের বাম চোখে বিদ্ধ হয়। চেয়ারম্যান তাৎক্ষনিক আহত ওই
কৃষককে মাইক্রোবাসে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যায় । এ ঘটনায় অভিযুক্ত উক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের
সঙ্গে যোগযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোনের সুইচ বন্ধ
থাকায় তা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঘটনাস্থল গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম
কবির বলেন, পাখি শিকার নিষিদ্ধ। তারপরেও চেয়ারম্যান তুহিন কীভাবে
শিকারে আসলেন তা আমি জানিনা ।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন,
কৃষক দুলালের বাম চোখে গুলি লেগেছে। গুলিবিদ্ধ দুলালকে চেয়ারম্যান
নিজেই উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন
বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে।
ঘটনাস্থল থেকে ওই চেয়ারম্যানের ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি
মোটরসাইকেল জব্দ করা হয়েছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451