বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা
নিবেদন করেছেন পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর
রহমান মোহন ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী
জেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মিয়ার নেতৃত্বে
পটুয়াখালী জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন
আওয়াশীলীগের সভাপতি-সাধারন সম্পাদকগন এ সময়
উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে
টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ,
বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিতার
কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন। জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক
ভাষন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় ও বিনা
প্রতিদন্দীতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়
এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
তার নের্তৃত্বে আ:লীগ নেতা কাজী আলমগীর হোসেন,
আবুল কালাম মৃধা, শাহজাহান ভুঁইয়া, শাহজালাল খান,
আজিজুর রহমান রনিসহ সহ পটুয়াখালী জেলার
আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতা-
কর্মী এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451