মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়লেখায় সরকারী টিলা থেকে গাছ পাচার, বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৫১১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর র‌হিম, মৌলভীবাজা‌র জেলা প্র‌তি‌নি‌ধি : বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপির সরকারী বিভিন্ন টিলা থেকে প্রভাবশালীরা লাখ লাখ টাকার গাছ পাচার করছে।  প্রতিদিন শাহবাজপুর বাজারের সদর রাস্তা দিয়ে ট্রাক, ট্রাক্টর ও টেলাযোগে প্রকাশ্যে অবৈধভাবে কাঠ পাচার হলেও স্থানীয় শাহবাজপুর পুলিশ, বিজিবি ও বনবিভাগ নির্বিকার।

প্রশাসনের নাকের ডগায় বন উজারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনারের (ভুমি) নির্দেশে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।  এব্যাপারে স্থানীয় ভুমি কর্তকর্তা ৩ কাঠ পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির সীমান্তবর্তী বড়াইল গ্রামের বিভিন্ন সরকারী খাস টিলা থেকে প্রভাবশালীরা বিভিন্ন প্রজাতির লাখ লাখ টাকার গাছ কেটে পাচার করছে।  সুত্র জানায় শাহবাজপুর পুলিশ ক্যাম্পের কর্তা (নবনিযুক্ত) ব্যক্তি টোকেন সিস্টেম চালু করায় কাঠ পাচার প্রকাশ্যে রূপ নিয়েছে। গত ১ সপ্তাহ ধরে কাঠ পাচারকারীরা করলা টিলা ও টেংরাকান্দি টিলার পাশের সরকারী খাস টিলা থেকে কয়েকশ’ আকাশমনি ও মেনজিয়াম গাছ উজাড় শুরু করে।

প্রভাবশালী কাঠ পাচারকারীরা প্রকাশ্যে শ্রমিক লাগিয়ে গাছ কেটে সদর রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে পাচার করলেও স্থানীয় ক্যাম্পের পুলিশ, বিজিবি ও বনকর্মচারীরা নির্বিকার।  মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদে সহকারী কমিশনার (ভুমি) শরীফ উদ্দিনের নির্দেশে স্থানীয় ভুমি কর্মকর্তারা করলা টিলা থেকে অবৈধভাবে কেটে মজুদ রাখা প্রায় ২ লাখ টাকার সরকারী গাছ জব্দ করেন।

এব্যাপারে ভুগা ইউনিয়ন ভুমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এতবার হোসেন মঙ্গলবার রাতে ৩ কাঠ পাচারকারীর বিরুদ্ধে বন আইনে থানায় মামলা করেছেন।

সহকারী কমিশনার (ভুমি) শরীফ উদ্দিন জানান, খাস টিলা থেকে সরকারী গাছ পাচারের খবর পেয়েই তিনি ভুমি কর্তকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে দেন। এসময় তারা প্রায় ২ লাখ টাকার কাটা গাছ জব্ধ করেন। বুধবার দুপুরে জব্দ কাঠগুলো বন বিভাগের রেঞ্জ অফিসে জমা দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451