মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর কোনো আন্দোলনেই ফিরবে না তত্ত্বাবধায়ক সরকার : তোফায়েল আহমেদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আর কোনো আন্দোলনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নির্ধারিত সময়ের মধ্যেই আগামী নির্বাচন হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুদিনব্যাপী অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে বিএনপির না এসে কোনো বিকল্প নাই। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এই দলটির অস্তিত্ব সংকটে পড়বে। সুতরাং যত কথাই বলুক। আন্দোলন ভয় দেখিয়ে লাভ নাই। কোনো কিছু করে লাভ নাই। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো দিন এই বাংলাদেশে নির্বাচন হবে। এবং সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।’

নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এর কোনো ব্যতিক্রম হবে না। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন সরকার শুধু রুটিন কাজ করবে। আর এই ব্যবস্থায় বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেই দায়-দায়িত্ব বিএনপিকেই নিতে হবে বলেও জানান তোফায়েল আহমেদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451