রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে আবার শীর্ষে তামিমের কুমিল্লা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৩০৫ বার পড়া হয়েছে
হারিয়ে আবার শীর্ষে তামিমের কুমিল্লা

লক্ষ্য ১৬৮ রান। খুব বড় কোনো টার্গেট না হলেও তা যথেষ্টই চ্যালেঞ্জিং ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এই চ্যালেঞ্জে জিততে পারেনি ঢাকা ডায়নামাইটস। ১৫৫  রানে ইনিংস গুটিয়ে নেয় সাকিব আল হাসানের দলটি। তাই তামিম ইকবালের কুমিল্লা জিতেছে ১২ রানে।

এই জয়ের সুবাদে কুমিল্লা ভিক্টোরিয়ানস পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠে যায়। নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন তারা সবার ওপরে। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে খুলনা টাইটানস দ্বিতীয় এবং ১১ পয়েন্ট নিয়ে ঢাকা থেকে গেল তৃতীয় স্থানেই।

আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতেই হারিয়ে বসে ওপেনার এভিন লুইসের উইকেট।  এরপর জো ডেনি (৪৯) ও পোলার্ড (২৭) ছাড়া অন্য ব্যাটসম্যানরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি।

তবে শেষ দিকে ম্যাচটা বেশ জমে উঠেছিল। শেষ দুই ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৩৪ রান। ১৯তম ওভারের প্রথম তিন বলে তিনটি চার মেরে জহুরুল ইসলাম দলকে আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা পারেননি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাঁদের।

কুমিল্লার হয়ে ব্রাভো ৩১ রানে ও সাইফুদ্দিন ১৮ রানে দুটি উইকেট পান। আর শোয়েব মালিক নেন একটি উইকেট।

এর আগে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ৬০ রানের মাথায় ওপেনার তামিমের উইকেট হারায় কুমিল্লা। কুমিল্লা অধিনায়ক ২৩ বলে ৩৭ রান করে আউট হন। আরেক ওপেনার লিটন দাস ৩৪ এবং ওয়ানডাউনে নাম ইমরুল কায়েস করেন ২৬ রান। ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ২৬ বলে ৩৯ রানের একটি ইনিংস খেলেন।

ঢাকার বোলার কেভিন কুপার ৪২ রানে তিনটি এবং সাকিব আল হাসান ২৩ রানে দুই উইকেট নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451