রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সৌন্দড়া আদালত নিষেধাঙ্গা উপেক্ষা করে
ইমারত নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায় উপজেলার সৌন্দড়া গ্রামের আব্দুর রব মিয়ার মালিকীয় সম্পত্তি
একটি দুষ্কৃতি মহল জবর দখলের পায়তারা করছে। সৃষ্ট ঘটনা গত বুধবার
আদালতে বাদী হয়ে আব্দুর রব মিয়া মিছমামলা নং ১৯১/১৭ দায়ের করেন। আদালত
নিষেধাঙ্গা উপেক্ষা করে প্রতিপক্ষ আবু ছায়েদ ভাড়াটে মাস্তান পাহারা
বসিয়ে প্রকাশ্য দিবা লোকে ইমারত নির্মাণ করে আসছে। এ সময়ে বাধা
দিলে আবু ছায়েদ মিয়ার ভাড়াটে দুর্বৃত্তরা আব্দুর রবকে প্রাণনাসের হুমকি
দিয়ে এলাকা ছেড়ে অন্যত্রে যাওয়ার হুমকি দেয়। সৃষ্ট ঘটনায় প্রতিকার ছেয়ে
আব্দুর রব মিয়া ফের আদালতে বাদী হয়ে নিষেধাঙ্গা উপেক্ষা করে ইমারত
নির্মাণের কারণে আবু ছায়েদ বিরুদ্ধে মামলা করেন।
প্রতিপক্ষ আবু ছায়েদ জানান সৌন্দড়া মৌজার ৫৯৮ নং আরএস খতিয়ান ভ’ক্ত
হাল জরিপে ২০৪৬ নং দাড়ে ১০শতক সম্পত্তি তিনি ওয়ারিসী হিসেবে ভোগ
দখলে রয়েছে। বাদী পক্ষ প্রতি হিংসা তাকে হয়রানী মামলা করছে।
মামলার তদন্তকারী অফিসার এএসআই শরিফুল ইসরাম জানান আদালত
নিষেধাঙ্গাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বস্থ করেন।