মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে জাল দলিল করে নকল নবিশ ও দলিল লেখক বহিস্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে
শ্রীপুরে ছাত্রীকে অপবাদ দিয়ে বেত্রাঘাত

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ‘ভুয়া দাতা সেজে এক কৃষকের ৬ বিগা
জমি সাবরেজিস্ট্রি করে নেয়ার অভিযোগে এক নকল নবিশ ও দলিল
লেখককে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বহিস্কারকৃতরা হলেন, শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ
মো.আজিজুল হক ও দলিল লেখক মো.রফিকুল ইসলাম। তবে এ ঘটনায়
এখন দলিল লেখক প্রতারণার মামলায় কারাগারে রয়েছেন।
গাজীপুর জেলা রেজিস্ট্রার জিয়াউল হক জানান, জাল দলিল করার ঘটনা
সংবাদ মাধ্যমে জেনে তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করা
হয়। সে কমিটির প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে অভিযোগ
প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ : চলতি বছরের গত ২১ মে দুইটি জাল দলিল (নম্বর ৭১১৬/১৭ ও
৭১১৭/১৭) এর মাধ্যমে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী
গ্রামের মৃত মেহের আলীর ছেলে কৃষক মোতালেব মোড়লের ৬
বিগা কৃষি জমি পাশের সোনাব গ্রামের মৃত আবদুল হাইয়ের
ছেলে জালাল উদ্দিন ভুয়া দাতা সেজে রাজধানী ঢাকার বাসিন্দা দুই
ব্যবসায়ীর কাছে রেজিস্ট্রি করে দেয়। মাওনা চৌরাস্তায় একটি
একটি বাড়িতে দলিল দুটি সম্পাদন করে শ্রীপুর সাব-রেজিস্ট্রি
অফিসের দলিল লেখক মো.রফিকুল ইসলাম (সনদ নম্বর-১৪৮)। সেখানে
কমিশনের দায়িত্ব পালন করে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল
নবিশ মো.আজিজুল হক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451