সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ তিনজনের লাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ২২৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’

অনলাইন ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মার চর আলাতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শেষ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‍্যাব)। ওই বাড়িতে তিন ‘জঙ্গির’ ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ওই বাড়ি থেকে তিনটি অবিস্ফোরিত হ্যান্ডগ্রেনেড, সাতটি ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। বর্তমানে বাড়িটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ঘিরে রেখেছেন।

মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আস্তানায় তিনজনের ক্ষতিবিক্ষত লাশ পাওয়া গেছে। নিহতরা সবাই জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।

র‍্যাবের কাছে থাকা তথ্য অনুযায়ী রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।

এদিকে, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান বলেন, গত অক্টোবরে রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ আবদুল্লাহ নামের এক জঙ্গি নিহত হয়।

সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আলাতলী চরে নজরদারি বাড়ানো হয়। পরে সে অনুযায়ী এখানে আজ ওই বাড়িতে অভিযান চালানো হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ৪টার দিক থেকে চর আলাতলীতে রাশিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে র‍্যাব।

সকালে রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম, শ্বশুর খোরশেদ ও শাশুড়ি মিনারা বেগমকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে সকালে রাশিকুল ইসলামকে আটক করে র‍্যাব। তবে তিনি পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি।

র‍্যাব জানায়, সোমবার দিবাগত রাত ৪টার দিকে বাড়িটির আশপাশে অবস্থান নেন তাঁরা। সেই সময় থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সকালে সেখানে অভিযান শুরু করা হয়। এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে একাধিক বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সকাল ৬টার দিকে বাড়িটিতে আগুন ধরে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451