রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে বাল্য বিয়ে বন্ধে উঠান বৈঠক ও লাল কার্ড প্রদর্শন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ২০৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : বাল্য বিয়ে মুক্ত গোপালগঞ্জ
গঠনের লক্ষ্যে “১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে
সন্তান নয়” এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জে উঠান
বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধায় সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের
বোড়াশী গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি
কর্তৃক পরিচালিত দরিদ্র নারীদের সংগঠন পল্লী সমাজের
আয়োজনে বাল্য বিয়ে বন্ধে সচেতনতা মূলক এক উঠান
বৈঠক ও মায়েরা বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শনের
মাধ্যমে শপথ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য স্বপন
বিশ্বাস, নিনা বেগম। এ ছাড়াও অন্যান্যের মধ্যে আরো
উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও নারী সংগঠক
অনিমা রানী সরকার, শিক্ষক বিরোজা মন্ডল, সাপিয়া বেগম,
পল্লী সমাজের সভা প্রধান দুলালী হীরা, ব্র্যাক সামাজিক
ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক শাকিলা আরজু
প্রমুখ।
অনুষ্ঠানে বোড়াশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন
বয়সী অর্ধ শতাধিক নারী অংশ গ্রহণ করেন। সভায়
উপস্থিত সকলে বাল্য বিয়েকে না বলে লাল কার্ড প্রদর্শনের
মাধ্যমে শপথ করেন। সভায় উপস্থিত সকলে এলাকায় বাল্য
বিয়ে বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং এ বিষয়ে সকল
পর্যায়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে একমত পোষণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451