সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মির্জাপুরে তিন দিন ব্যাপি ১৭তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিন ব্যাপি ১৭তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল
গতকাল রোববার রাতে শেষ হয়েছে।মির্জাপুর উপজেলা ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম
মাদ্রাসার উদ্যোগে মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিন দিন
ব্যাপি এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে।গত শুক্রবার থেকে এ মাহফিল শুরু
হয়েছিল।ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার সভাপতি হাফেজ মাওলানা ফরিদ
হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম শামীম জানিয়েছেন, তিন দিন ব্যাপি
এই কোরআন মাহফিলে শতশত ধর্মপ্রাণ নারী-পুরুষ মুসুল্লির সমাগম হয়েছিল।প্রথম দিন গত
(শুক্রবার) মাহফিলে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র ও মির্জাপুর কলেজের
সাবেক ভিপি মো. সাহাদত হোসেন সুমন।বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত
মাওলানা ইসমাইল হোসাইন কাতারী, নাসির উদ্দিন ও মো. শরীফুল ইসলাম।দ্বিতীয় দিন(শনিবার)
প্রধান অতিথি ছিলেন খান এসোসিয়েটস ও ঢাকার গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা
শিল্পপতি এ. আর, খান রানা।বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট্য ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা
হাফিজুর রহমান, হযরত আলী ধলেশ্বরী ও জহিরুল ইসলাম।তৃতীয় দিন(রবিবার) প্রধান অতিথি
ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।বক্তা হিসেবে ছিলেন
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী, রেজাউল করিম
নাটোরী এবং মিজানুর রহমান মাহমুদী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451